শিশু একাডেমীর বিজয় দিবস ২০১৪ অনুষ্ঠানমালা ও পুরস্কার বিতরণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমী আয়োজিত বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার পুরস্কার বিতরণী ছিল গতকাল। বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শতাধিক শিশু অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন, পুরস্কার বিতরণ, একাডেমীসহ বিভিন্ন শিশুসংগঠনের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা দিয়ে সাজানো হয়েছিল বিজয় দিবসের অনুষ্ঠান।