দশমবারের মতো জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৫-এর আয়োজন করেছে টঙ্গীর ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল’। এতে চারটি বিভাগে বিজয়ী সেরা ১০ প্রতিযোগী পুরস্কার ও সনদ নেবে দেশের বরেণ্য চিত্রশিল্পীদের হাত থেকে। এ ছাড়া প্রতিযোগিতা থেকে নির্বাচিত ২০০টি ছবি নিয়ে জাতীয় জাদুঘরে আয়োজন করা হবে চিত্র প্রদর্শনী।
৩ থেকে ১৬ বছরের যে কেউ এত অংশ নিতে পারবে। বয়স অনুযায়ী প্রতিযোগীদের চারটি গ্রুপে ভাগ করা হবে। যেকোনো বিষয় বা মাধ্যমে সর্বনিম্ন ১১ ইঞ্চি বাই ১৬ ইঞ্চি কাগজে ১৫ আগস্টের মধ্যে মোট দুটি ছবি পাঠাতে হবে। ছবির পেছনে কম্পিউটার কম্পোজে প্রতিযোগীর নাম, পিতার নাম, পূর্ণ ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর, বিদ্যালয় বা সংগঠনের নাম ও দুটি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে।
প্রতি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক ও টাকা। বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হবে প্রাইজবন্ড। এ ছাড়া আকর্ষণীয় পুরস্কার পাবে প্রত্যেক প্রতিযোগী। ছবি জমা দিতে হবে মোহাম্মদপুর তাজমহল রোডের গ্রিনল্যান্ড রেসিডেনসিয়াল হাইস্কুল বিল্ডিংয়ে। বিস্তারিত জানা যাবে ০১৭১৬১৫৭৭৬৪ নম্বরে।