শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে তোলার লক্ষ্যে পিপলস থিয়েটারের আয়োজনে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব। এতে সহায়তা দিচ্ছে শিল্পকলা একাডেমী।
আগামী শনিবার বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব চলবে ৮ মার্চ পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলের চার শতাধিক শিশু-কিশোর এই উৎসবে অংশ নেবে।