শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে চলছে দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব। আট দিনের এ উৎসবের আয়োজন করেছে পিপলস থিয়েটার ফেডারেশন। সোমবার উৎসবের তৃতীয় দিনে মঞ্চস্থ হয়েছে আটটি নাটক।
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে যশোরের গণনাট্য ফোরাম মঞ্চস্থ করে বাবা মা আর আমি, ঢাকার পিদিম থিয়েটার মঞ্চস্থ করে কথার কথা এবং স্বপ্নঘর মঞ্চস্থ করে ৮ই ফাল্গুন। পরীক্ষণ থিয়েটারে বরগুনা লিটল থিয়েটার মঞ্চস্থ করে মুড়কির হাঁড়ি, রাজশাহীর খেলাঘর আসর ইতিহাস কথা বলে এবং যশোরের তির্যক মঞ্চস্থ করে দুজনার কথা। স্টুডিও থিয়েটারে টঙ্গীর দৌড় শিশু নাট্যদল মঞ্চস্থ করে গানের পাখি এবং ঢাকার শিক্ষণ শিশু থিয়েটার মঞ্চস্থ করে অদ্ভুত ভূত।