শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের শিল্প ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কর্নেল তাহেরের ৩৭তম মৃত্যু দিবসে এ প্রতিযোগিতার আয়োজন করে কর্নেল তাহের সংসদ। বয়স অনুযায়ী শিশুদের তিনটি বিভাগে মোট ৬৩ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সবাইকে সনদ দেওয়া হয়।এ ছাড়া ‘স্বপ্নের বর্ণমালা’ কর্মসূচিতে ভাষাসংগ্রামী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর কাছে বর্ণমালায় হাতেখড়ি নেয় ছোট্ট সোনামণিরা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন। বিজয়ী প্রতিযোগীদের ২১ জুলাই বিকেল চারটায় টিএসসি মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে। আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কারের শিল্পকর্ম আহ্বানশিল্পী আমিনুল ইসলামের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের পক্ষ থেকে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। দ্বিবার্ষিক ভিত্তিতে দুজন করে তরুণ শিল্পীকে এক লাখ টাকা মূল্যমানের এ পুরস্কার। প্রতিযোগিতা আহ্বান, প্রদর্শনী আয়োজনসহ পুরস্কার প্রদান বিষয়াদির সার্বিক ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে রয়েছে ‘বেঙ্গল ফাউন্ডেশন’।প্রতিযোগিতার নিয়ম: ২২ থেকে ৪০ বছর বয়সের বাংলাদেশের সব তরুণ শিল্পী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। শিল্পকর্মের ইমেজের সিডি বা ডিভিডি আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের পরিচালক বরাবর পৌঁছাতে হবে। তবে সরাসরি ই-মেইলে ([email protected] /[email protected]) মাধ্যমেও পাঠানো যাবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.bengalfoundation.org/gallery এ ওয়েবসাইটে।ছায়ানটে পাঠচক্রবাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানটের সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের ‘পাঠচক্র’ নামে বিশেষ কর্মসূচি পরিচালনা করছে। পাঠচক্রের অধিবেশন হবে আজ শনিবার, সকাল সাড়ে ১০টায়। এবারের পাঠ্য সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস চাঁদের অমাবস্যা । সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আযম। অংশগ্রহণ ফি জনপ্রতি ১০০ টাকা।