শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টায় শুরু হবে প্রতিযোগিতা। এতে প্লে গ্রুপ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা চারটি আলাদা দলে ভাগ হয়ে নিজেদের ইচ্ছামতো বিষয়ের ওপর দুই ঘণ্টা ছবি আঁকতে পারবে। বিজ্ঞপ্তি।