শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী সামনে রেখে বাংলাদেশ জাতীয় জাদুঘর মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিল্পী মতলুব আলী ও সমরজিৎ রায়চৌধুরী যৌথভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।ময়মনসিংহ অফিস জানায়, শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সংগ্রহশালার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় চারটি বিভাগে ১৫৩ জন শিশু অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক পুলক সেনগুপ্ত। সভাপতিত্ব করেন সংগ্রহশালার উপ-কিপার বিজয় কৃষ্ণ বণিক।