শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় জাদুঘর গত বছর মহান বিজয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুটি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল।
এই প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আজ রোববার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন পর্ষদের সভাপতি এম আজিজুর রহমান।