শিশু নির্যাতনের অভিযোগ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিক থেকে শুরু করে মা—সবার সঙ্গে বহু অঘটন ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার বাচ্চাদের মারধর করে শিরোনাম হলেন মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। জনপ্রিয় এই গায়িকার সাবেক এক দেহরক্ষীর অভিযোগ, ‘ব্রিটনি একদিন আমার কাছে কোমরের বেল্টটা চাইলেন। সেই বেল্ট দিয়ে সেদিন নিজের দুই বাচ্চাকে পিটিয়েছেন তিনি। বাচ্চাদের অ্যালার্জিযুক্ত খাবারও দিতেন।’ কিন্তু পপতারকার পরিবারের সদস্যরা এ অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।এদিকে ব্রিটনি স্পিয়ার্সের সই করা নতুন একটি সুগন্ধি আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে। নতুন এই সুগন্ধির নাম ‘র্যাডিয়েন্স’। ওয়েবসাইট।