শিশু বইমেলায় আজ ছিল চিত্রাঙ্কন ও গণিতের ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু একাডেমীতে আয়োজিত বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের সমবেত সংগীত পরিবেশন। ছবি: প্রথম আলো
শিশু একাডেমীতে আয়োজিত বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের সমবেত সংগীত পরিবেশন। ছবি: প্রথম আলো

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত বইমেলার দ্বিতীয় দিন আজ। বিকেলে ছিল শিশুদের চিত্রাঙ্কন ও গণিতের ধাঁধা প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর শিল্পী বুলবুল মহলানবীশ, অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রতিনিধি আমিন বিন হাশিম এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির মেলা পরিচালনা কমিটির পরিচালক শিহাব উদ্দিন ভূঁইয়া। আলোচনা সভা সঞ্চালনা করেন শিশু একাডেমীর কর্মকর্তা ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বাফা, উদয়ন উচ্চ বিদ্যালয়, কেন্দ্রীয় খেলাঘর আসর ও বাংলাদেশ শিশু একাডেমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহিমা রহমান।
এবারের বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এই বইমেলা ২৬ মার্চ পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।