শিশু বইমেলায় মজার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফানুস ওড়ানো, ছড়াপাঠ, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে শিশু বইমেলায় আনন্দঘন সময় কাটায় মেলায় আসা শিশু-কিশোরেরা।শিশু একাডেমীর আয়োজনে গত রোববার থেকে ‘গড়তে দেশ পড়ব বই/ জ্ঞানের আলোয় দীপ্ত হই’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ১০ দিনের শিশু বইমেলা।গতকাল সোমবার মেলা শুরু হয়েছিল বেলা তিনটা থেকে। মেলার শহীদ মতিউর মঞ্চে ছিল ‘বইপড়ার বাল্যস্মৃতি’চারণা।বিশিষ্ট বিজ্ঞান লেখক এবং পরিবেশবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ‘বই আমাদের মনে আরেকটি জগতের দরজা খুলে দেয়, সেটি হলো স্বপ্নের জগৎ। আমাদের সময় টিভি ছিল না, রেডিও ছিল না। মাঠে-ঘাটে ঘুরে বেড়িয়ে ফুটবল খেলে আর বই পড়ে আমাদের সময় কাটাতে হতো।’ শিশুরা মুগ্ধ হয়ে তাঁর ছেলেবেলার গল্প শোনে। এরপর ছিল শিশুসাহিত্যিক সুজন বড়ুয়ার সঞ্চালনায় বিশিষ্ট কবি ও ছড়াকারদের ছড়াপাঠ। এতে অংশ নেন মাহমুদ উল্লাহ, হাবীবুল্লাহ সিরাজী, খায়রুল আলম, মাহবুব সাদিক, অসীম সাহা, ফারুক নওয়াজ, আলম তালুকদার, আহমাদ মাযহার, সারওয়ার-উল-ইসলাম, আনজীর লিটন, মানিক মোহাম্মদ রাজ্জাক, রহীম শাহ প্রমুখ। সন্ধ্যায় বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন শিশুদের নিয়ে ফানুস ওড়ানোর আয়োজন করে। এরপর ছিল আমন্ত্রিত শিশু সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী। আজ মঙ্গলবারও মেলা শুরু হবে বিকেল তিনটায়, চলবে রাত আটটা পর্যন্ত।দৃকে যিশু তরফদারের একক চিত্র প্রদর্শনী: ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে যিশু তরফদারের চিত্র প্রদর্শনী। ‘রিফ্লেকশন’ শিরোনামের এ প্রদর্শনীতে ৪০টি স্থান পেয়েছে। এটি শিল্পীর দ্বিতীয় একক প্রদর্শনী।প্রকৃতির পাশাপাশি সমাজের নানা বিষয় তিনি রং-তুলিতে তুলে ধরেছেন। প্রদর্শনী চলবে ২১ মার্চ পর্যন্ত।