শিশুতোষ ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উত্সব কাল থেকে
রাশিয়ান কালচারাল সেন্টারে কাল বুধবার থেকে শুরু হচ্ছে স্মার্ট লাইফ শিশুতোষ ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উত্সব ২০১১। এ উত্সবের আয়োজন করেছে Èটহলবাজ ফিল্ম সোসাইটি'। নির্মাতা তারেক মাসুদ তিন দিনব্যাপী এ চলচ্চিত্র উত্সব উদ্বোধন করবেন। জানা গেছে, এ চলচ্চিত্র উত্সবের মূল উদ্দেশ্য শিশুদের নির্মল বিনোদনের সুযোগ তৈরি করে দেওয়া এবং নতুন নির্মাতাদের উত্সাহিত করা। উত্সবে শিশুদের নিয়ে নির্মিত ১৫টি স্বল্পদৈর্ঘয চলচ্চিত্রের পাশাপাশি বেশ কটি পূর্ণদৈর্ঘয চলচ্চিত্রও দেখানো হবে। প্রথম দিন বিদেশি ছবির মধ্যে Èশো কুইন' ও শেষ দিন Èআলাদিন'স ল্যাম্প' দেখানো হবে। এগুলোর পাশাপাশি বাংলাদেশের নামীদামি নির্মাতাদের ছবিও দেখানো হবে। নির্মাতা মোরশেদুল ইসলাম ও তারেক মাসুদের দুটি করে ছবি দেখানো হবে। উত্সবে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ফিচার ফিল্মও দেখানো হবে। তিন দিনব্যাপী এ চলচ্চিত্র উত্সব চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।