শিশুতোষ গল্প নিয়ে 'একাত্তরের ক্ষুদিরাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের ক্ষুদিরাম ছবির দৃশ্য
একাত্তরের ক্ষুদিরাম ছবির দৃশ্য

মান্নান হীরা তৈরি করেছেন শিশুতোষ গল্প নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম একাত্তরের ক্ষুদিরাম। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা মান্নান হীরার। ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন তিনি। এখন ছবিটির শুটিং হচ্ছে।
মান্নান হীরা বলেন, ‘একাত্তরের ক্ষুদিরাম ছবির গল্পটি শিশু-কিশোরদের নিয়ে। তাই ছবিতে এই শিল্পীরাই গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে আছেন বড়রাও।’
ছবিতে ‘একাত্তরের ক্ষুদিরাম’ চরিত্রে অভিনয় করবেন শিশুশিল্পী স্বচ্ছ। অন্য চরিত্রগুলোতে অভিনয় করবেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইনামুল হক, মোমেনা চৌধুরী, সাজু প্রমুখ।
মান্নান হীরা বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি বানানোর স্বপ্ন আমার অনেক দিনের। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তবে সরকার যে পরিমাণ অনুদান দেয়, তাতে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। তারপরও আমি সাধ্যমতো চেষ্টা করছি।’