শিশুতোষ ছবি নির্মাণের জন্য চারজনকে অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিশু একাডেমী থেকে এ বছর ছবি নির্মাণের জন্য অনুদান পেলেন চারজন নির্মাতা। ৪০ থেকে ৪৫ মিনিটের চলচ্চিত্র নির্মাণের জন্য প্রত্যেককে তিন লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। এবারের অনুদান পাওয়া নির্মাতারা হলেন ছটুক আহমেদ (জন্মজয়ন্তী), মান্নান হীরা (গরম ভাতের গল্প), বাদল রহমান (বঙ্গবন্ধুর ছোটবেলা) এবং সারোয়ার তমিজউদ্দিন (লাবু এলো শহরে)। ডিজিটাল প্রযুক্তিতে এই চলচ্চিত্রগুলো নির্মাণ করা হবে শিশুদের জন্য। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে বাংলাদেশ শিশু একাডেমীর শাখাগুলোতে তা দেখানো হবে।শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের অনুদানের জন্য সম্প্রতি সরকার একটি কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশ অনুযায়ী চারজন নির্মাতাকে অনুদান দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী সূত্রে জানা গেছে, এক থেকে দেড় মাসের মধ্যে ছবিগুলো তৈরি করে জমা দিতে হবে।