শিশুতোষ ছবিতে জিম ক্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ধনাঢ্য এক ব্যবসায়ী হঠাৎ ছয়টি পেঙ্গুইনের মালিক বনে যান। পেঙ্গুইনগুলোর যত্ন-আত্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কিন্তু মেরু দেশের বাসিন্দাদের দেখভাল করা কি চাট্টিখানি কথা! ব্যবসায়িক কাজের চেয়ে সেটা কোনো অংশে কম জটিল নয়। ধীরে ধীরে সেই ব্যবসায়ী পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, মানুষ ও অন্যান্য প্রাণীর সঙ্গে তাঁর সম্পর্কের মূল্য বুঝতে শেখেন। ঘটতে থাকে মজার সব ঘটনা। মিস্টার পপারস পেঙ্গুইন ছবির গল্পটা এমনই। টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ব্যানারে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। শিশুতোষ এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌতুকাভিনেতা জিম ক্যারি। আর ছবিটি পরিচালনা করছেন মার্ক ওয়াটারস। ওয়েবসাইট।