শিশুতোষ ধারাবাহিক 'লিটল মাস্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লিটল মাস্টার’ ধারাবাহিক নাটকের দৃশ্য
‘লিটল মাস্টার’ ধারাবাহিক নাটকের দৃশ্য

জহিরুল ইসলামের রচনা ও আবীর খানের পরিচালনায় নির্মিত হয়েছে ২৬ পর্বের শিশুতোষ ধারাবাহিক নাটক ‘লিটল মাস্টার’। শহরের যান্ত্রিক জীবনে শিশুদের নানা মানসিক সমস্যা এবং তাদের জীবন যাপনের অনেক দিক নাটকটিতে তুলে ধরা হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে, দুটি ধনাঢ্য পরিবারের শিশুদের বেড়ে ওঠার গল্প।

নাটকটি সম্পর্কে পরিচালক ও অভিনেতা আবীর খান জানিয়েছেন, ‘শিশুদের নিয়ে নির্মিত এ নাটকটি শিক্ষামূলক। পরিবারে অনেক সমস্যা থাকলেও শিশুরা যাতে ভুল পথে না যায়, নাটকটির মাধ্যমে সে বার্তাই পৌঁছে দিতে চাই আমরা।’

‘লিটল মাস্টার’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আবীর খান, মিতানূর, তাজিন আহমেদ, জাহিদ হোসেন শোভন, ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত শিশুশিল্পী মামুনসহ আরও অনেকে। আগামী মে মাস থেকে নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।