শিশুদের চারুকলা শিক্ষার নতুন আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালার উদ্বোধনীতে বক্তৃতা চিত্রশিল্পী সমরজিৎরায় চৌধুরী
কর্মশালার উদ্বোধনীতে বক্তৃতা চিত্রশিল্পী সমরজিৎরায় চৌধুরী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে শিশুদের জন্য চারুকলা প্রশিক্ষণ কর্মসূচি। এ কর্মসূচিতে রয়েছে ৪ থেকে ৭ বছরের অংশগ্রহণে এক বছরব্যাপী চারুকলা ফাউন্ডেশন কোর্স ও ৮ থেকে ১৬ বছরের শিশু-কিশোরদের অংশগ্রহণে তিন বছরব্যাপী চারুকলা বেসিক কোর্স। কোর্সে প্রায় শতাধিক শিশুকিশোর অংশগ্রহণ করেছে।

আয়োজক ও প্রশিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা।
আয়োজক ও প্রশিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বছরব্যাপী চারুকলা ফাউন্ডেশন কোর্স ও তিন বছরব্যাপী চারুকলা বেসিক কোর্স এর উদ্বোধন করেন ‘শিল্পকলা পদক’ ও ২১শে পদক প্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ শাওকাত ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস।
বছরব্যাপী চারুকলা ফাউন্ডেশন কোর্স ও তিন বছরব্যাপী চারুকলা বেসিক কোর্স এর প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইনস্ট্রাক্টর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রতি মাসে একজন বরেণ্য চিত্রশিল্পী। ক্লাস প্রতি সপ্তাহের শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা।

খুদে আকিয়েরা
খুদে আকিয়েরা