শিশুদের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার শিশুদের জন্য নতুন পোশাক-আশাক নিয়ে আসছেন ম্যাডোনা। ‘ম্যাটেরিয়াল গার্ল’ নামের এই পোশাকের কালেকশন যুক্তরাষ্ট্রের বাজারে আসছে আগামী সপ্তাহে। ১৩ বছরের কন্যা লোলাকে নিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন হলিউড তারকা। কালেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন টেলিভিশন ধারাবাহিক গসিপ গার্ল তারকা টেলর মোমসেন। ম্যাডোনার সঙ্গে থাকতে পেরে স্বভাবতই আনন্দিত তিনি, ‘ম্যাডোনা ও লোলার সঙ্গে কাজ করাটা এককথায় অবিশ্বাস্য অভিজ্ঞতা! ওরা দুজনই এই প্রচারণায় নিজেদের স্টাইলকে চমৎকারভাবে তুলে ধরেছে।’ রয়টার্স।