শিশুদের তরে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে অতি মানব ভাবার প্রবণতা অনেকের মধ্যেই আছে। বলিউডের তারকা শাহরুখ খানও ছোটবেলায় নিজেকে অনেক বড় ভাবতেন। চোখে চশমা এঁটে, গলায় রোমাল বেঁধে, বোনের আঁটসাট পাজামা পরে উড়তে চাইতেন তিনি। সম্প্রতি এক টুইটার বার্তায় বলিউড বাদশাহ এ তথ্য জানান। ৪৪ বছর বয়সী এই অভিনেতার মতে, তাঁর ছেলেমেয়ে দুটোর চনমনে ভাব তাঁকে উৎসাহ জোগায়। চশমা বা রোমাল ছাড়াই উড়া শিখে গেছে ওরা। এট্টুকুন আরিয়ান (১৩) তাইকোয়ান্দোর ভয়ংকর মারপ্যাঁচ কষতে জানে। আর সুজান (১০) জিমন্যাস্টিক শিখছে। ছেলেমেয়ে দুটোকে একটু বেশিই প্রশ্রয় দেন শাহরুখ। ওদের কথা ভেবেই শিশুতোষ একটি টিভি সিরিজ করছেন, নাম দিয়েছেন ইশান। এটি ছোট্ট এক ছেলের ভ্রমণকাহিনি। যে কিনা ভ্রমণের মধ্যেই তার বন্ধুদের খোঁজে নেয়। ডিজনি চ্যানেলে ১৫ মে থেকে এটি দেখানোর কথা। ওয়েবসাইট।