শিশুদের লন্ডনের স্কুলে দিচ্ছেন জোলি ও পিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ছয় ছেলেমেয়েকে লন্ডনের স্কুলে ভর্তি করতে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ওয়ার্ল্ড ওয়ার জি ছবির শুটিংয়ের জন্য পিটকে বহুদিন লন্ডনে থাকতে হবে। সে জন্য জোলি বাচ্চাসহ চলে এসেছেন লন্ডনে। উঠেছেন রিচমন্ডের বিশাল এক ভাড়াবাড়িতে। যুক্তরাষ্ট্রে থাকাকালে গৃহশিক্ষক ছেলেমেয়েদের পড়াতেন। কিন্তু লন্ডনে এত দিন অবস্থানকালে শিশুদের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য তাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কথা ভাবছেন জোলি ও পিট। এতে শিশুরা বাড়তি হিসেবে ভিনদেশের ভিন্ন আচার ও সংস্কৃতি আয়ত্ত করতে পারবে বলে মনে করেন জোলি। পিটিআই।