শিশুদের লেখালেখির আহ্বান হূতিকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির যুগে প্রবেশ করেছে বিশ্ব। এই যুগে রূপকথার বই পড়ার চেয়ে মাউসে ক্লিক করতেই বেশি ভালোবাসে শিশুরা। রং-তুলি নিয়ে ছবি আঁকার চেয়ে ভালোবাসে গেমস খেলতে। আর লেখালেখির চেয়ে বেশি উৎসাহ ইন্টারনেটে উঁকিঝুঁকি দেওয়ায়। এতে শিশুদের কল্পনার বর্ণিল রাজ্যটি হারিয়ে যাচ্ছে বলে মনে করেন হূতিক রোশন। শিশুদের আরও বেশি লেখালেখির পরামর্শ দিয়েছেন বলিউডের সুপারহিরো ‘কৃষ’।
১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে কৃষ থ্রি। এই ছবির প্রচারণা করতে গিয়ে এক অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন হূতিক। ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয় ও কঙ্গনা রনৌত। আইএএনএস।