শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চিত্র, গীতি, সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব’ প্রত্যয় নিয়ে মানিকগঞ্জে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা। মানিকগঞ্জ টাউন হলে প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান ব্র্যাক। ব্র্যাক শিক্ষা কর্মসূচি কার্যক্রমের আওতায় জেলার ব্র্যাক প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন শিশু শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।