শিশুমেলা, চলচ্চিত্র ও নাট্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু একাডেমীর শহীদ মতিউর মঞ্চে গতকাল শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা  ছবি: প্রথম আলো
শিশু একাডেমীর শহীদ মতিউর মঞ্চে গতকাল শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা  ছবি: প্রথম আলো

শিশু একাডেমীতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এতে রয়েছে শিশু আনন্দমেলা, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও শিশু নাট্য উৎসব। গতকাল শনিবার ছিল এ আনন্দ আয়োজনের তৃতীয় দিন।
গতকাল বিকেলে সূচনাপর্বে একাডেমী প্রাঙ্গণে শহীদ মতিউর মুক্তমঞ্চে লেক সার্কাস উচ্চবালিকা বিদ্যালয়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ও লিজা ললিতকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দ্বিতীয় পর্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসর, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, চাঁদের হাট ও ফুল পাখি শিশুমেলা৷ এ ছাড়া টাঙ্গাইলের আমরা করব জয় নাট্যগোষ্ঠী ও ঢাকার স্বপ্ন ঘর নাটক পরিবেশন করে। সবশেষে শিশু একাডেমী নির্মিত শিশুতোষ চলচ্চিত্র দেখানো হয়। পাঁচ দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠান, ঢাকার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৮টি শিশু সংগঠনসহ মোট ৫৮টি সংগঠন ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।