শিশুশিল্পীর খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মোরশেদুল ইসলাম। সরকারি অনুদানে নির্মিতব্য এ ছবির জন্য ১২-১৩ বছর বয়সী শিশুশিল্পীর খোঁজ করছেন নির্মাতা। নতুন এ ছবির নাম হবে ‘আঁখি ও তার বন্ধুরা’। ছবির জন্য উপযুক্ত শিশুশিল্পীর খোঁজ করতে ২২ জুলাই একটি সাক্ষাৎকারের আয়োজন করেছেন নির্মাতা।
একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সাক্ষাৎকারে অংশ নিতে চাইলে আগ্রহীদের অভিভাবকসহ এক কপি ছবি নিয়ে আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আসতে হবে। সাক্ষাৎকারের জন্য অভিনয়ের অভিজ্ঞতার প্রয়োজন নেই।