শিশুশ্রম নিয়ে ‘অধিকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবাকে হারিয়ে গ্রাম থেকে শহরে আসে কুলসুম। চাচার বাড়িতে থেকে লেখাপড়া করে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে; কিন্তু চাচি তা হতে দেননি। স্কুলে নয়, কুলসুমকে চকলেট আর সিগারেট বিক্রির কাজ করতে পাঠান চাচি। আর এখানেই ঘটে নানা বিপত্তি। শিশুশ্রমের এমনই গল্প নিয়ে তৈরি হলো নাটক অধিকার। রচনা ও পরিচালনায় রাজীব চৌধুরী।রাজীব চৌধুরী জানান, শিশুশ্রম বন্ধে সচেতনতা তৈরির জন্য নাটকটি তৈরি করেছেন তিনি। যে বয়সে একটি শিশুর স্কুলে যাওয়ার কথা, তখন সে পার্কে পার্কে ঘুরে নানা ধরনের জিনিস বিক্রি করছে। কাজটি করতে গিয়ে নানা সমস্যার শিকার হতে হয় তাকে। এরপর অনেকে বিপথে চলে যায়।রাজীব জানালেন, ‘এ ঘটনাগুলো কিন্তু সবার সামনেই ঘটছে। নীতিনির্ধারকেরাও দেখছেন, কিন্তু এই শিশুশ্রম বন্ধ হচ্ছে না। আমি চাই, নাটকটি দেখে যেন সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। এটাই আমার উদ্দেশ্য।’অঙ্গন লিটল থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন রাজীব। জানালেন, নাটকটিতে এই দলের শিশুশিল্পীরাও অভিনয় করেছেন। আর নাটকটি দেখানো হবে এটিএন বাংলায়।