শিহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে শিহরণ। লিখেছেন সাদাত রাসেল। পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, কল্যাণ, তারিক আনাম খান প্রমুখ। অর্ণব কথাবন্ধু। শিহরণ সঞ্চালক। শিহরণের হটসিটে এসে অনেকেই তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবাইকে শোনায়। এবার একজনের গল্প সবার মধ্যে সাড়া ফেলে দেয়। দর্শকদের সঙ্গে সঙ্গে অর্ণব লোকটার অনুভূতি বুঝতে পারে। এদিকে ঘটনার রহস্য খুঁজে বের করতে চায় এক গোয়েন্দা।