প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক সিনেমার মতোই বাস্তবেও দারুণ অস্থির আর চটপটে শিয়া লেবফ। ১৪ মে সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তাঁর ওপর প্রায় হামলে পড়ে ছবি তুলছিলেন। এর মধ্যেই তিনি বলে বসলেন, ‘এটা আর কতক্ষণ চলবে?’
ভিড়ের মধ্যে এক সাংবাদিকও মজা করতে ছাড়লেন না। বললেন, ‘আরও ১০ ঘণ্টা!’
সংবাদ সম্মেলন তো বটেই, গতকাল লাল গালিচায়ও তাঁর চটপটে স্বভাবের জন্য আলাদা করে নজর কেড়েছেন ট্রান্সফরমারস ছবির এই অভিনেতা। কারণ তাঁর নাচ। টানা প্রায় মিনিট পাঁচেক লাল গালিচায় নেচেছেন হলিউডের এই অভিনেতা। তিনি কানে এসেছেন তাঁর ছবি আমেরকিন হানির প্রচারণায়।