শীতে চলছে 'বরষা'র শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান ও ভাবনাকে নিয়ে ময়মনসিংহ এ শুটিং চলছে ‘বরষা’ চলচ্চিত্রের শুটিং। এতে অংশ নিয়েছেন তাহসান ও ভাবনা
তাহসান ও ভাবনাকে নিয়ে ময়মনসিংহ এ শুটিং চলছে ‘বরষা’ চলচ্চিত্রের শুটিং। এতে অংশ নিয়েছেন তাহসান ও ভাবনা

কনকনে শীতের মধ্যে চলছে ‘বরষা’ চলচ্চিত্রের শুটিং। রাতের বেলা কৃত্রিম বৃষ্টিতে ভিজে এবং বাতাসের মধ্যে শুটিংয়ে অংশ নিচ্ছেন চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা। নির্মাতা অনিমেষ আইচের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বরষা’র শুটিং শুরু হয়েছে গত শুক্রবার রাত থেকে। চলচ্চিত্রের শুটিংয়ে যাওয়ার আগেই নির্মাতা জানিয়েছিলেন, এটা একটা বৃষ্টিমুখর রাতের গল্প। তিন রাত বৃষ্টির মধ্যে চলবে শুটিং।

কথার সঙ্গে মিল রেখেই শুটিং চলছে ময়মনসিংহে। ‘বরষা’য় অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা ও তাহসান।
ময়মনসিংহ থেকে ভাবনা জানালেন, ‘বৃষ্টিতে ভিজে ভিজে শুটিং করছি। তাও এই শীতের মধ্যে। কষ্ট হচ্ছে। কিন্তু গল্পটি দারুণ।’

তাহসান ও ভাবনাকে নিয়ে ময়মনসিংহ এ শুটিং চলছে ‘বরষা’ চলচ্চিত্রের শুটিং। এতে অংশ নিয়েছেন তাহসান ও ভাবনা
তাহসান ও ভাবনাকে নিয়ে ময়মনসিংহ এ শুটিং চলছে ‘বরষা’ চলচ্চিত্রের শুটিং। এতে অংশ নিয়েছেন তাহসান ও ভাবনা

শুটিং অভিজ্ঞতা জানিয়ে বললেন, ‘আমরা গতকাল রাত সাড়ে চারটা পর্যন্ত শুটিং করেছি। শুটিং দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। তবে সবাই বেশ সহযোগিতা করছেন। লোকেশনটাও দারুণ।’
পরিচালক জানালেন, আজ রাতেও চলবে শুটিং।
২২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে আসছে ভালোবাসা দিবসেই।