শীতে জমজমাট রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াশার চাদরে ঢাকা ছিল গতকালের পৌষ-সকালটি। পঞ্জিকার হিসেবে কাল ছিল ৫ পৌষ। সকাল নয়টার পর কুয়াশা সরিয়ে উঁকি মেরেছে সূর্য। সকাল পেরিয়েই আলো ঝলমলে সূর্যের আলো, সঙ্গে হিমেল হালকা বাতাস। রাজধানীর সংস্কৃতি অঙ্গন গতকাল যেন শীতের সঙ্গে পাল্লা দিয়েই জমে উঠেছিল। নানা আয়োজনে মুখরিত ছিল সংস্কৃতি অঙ্গন।