প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজায় কড়া নাড়ছে শীত। রাস্তার মোড়ে, অলিগলিতে চিতই আর ধূমায়িত ভাপা পিঠার আড্ডা জমে উঠলেও শীত সে অর্থে এখনো পুরোপুরি নামেনি। তবে সবকিছু ছাপিয়ে পুরোপুরি জমে উঠেছে রাজধানীর নাট্যাঙ্গন। সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় শিল্পকলা একাডেমীতে গেলে মন ভরে দেবে উৎসব আমেজ।
‘সবার ওপরে জীবন সত্য’ স্লোগানে শুক্রবার থেকে শিল্পকলায় চলছে ‘থিয়েটার সপ্তাহ ২০১৫’। শনিবার এই আয়োজনে ছিল নতুন নাটক মায়া নদী। রোববার ছিল কুহকজাল।
থিয়েটার সপ্তাহের বাইরে শনিবার স্টুডিও থিয়েটারে দর্শক দেখল আরেকটি নতুন নাটক মুল্লুক। গতকাল রোববারও একই মঞ্চে ছিল মুল্লুক-এর দ্বিতীয় প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলীর ভাবনা ও বাকার বকুলের রচনা ও নির্দেশনায় এ নাটক।