শীর্ষে ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঐশ্বরিয়া রাই, কারিনা কাপুর, বিপাশা বসু, শাহরুখ খান, সালমান খানদের পেছনে ফেলে শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। মুঠোফোনে তারকা খোঁজার (সার্চ) তালিকায় ক্যাটরিনার নামটি সবার ওপরে। অর্থাত্ ভক্তরা মুঠোফোনে সবচেয়ে বেশি যাঁর ছবি, গান ও সংবাদ ডাউনলোড করেন, তিনি হলেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এমবিট ইনফোটেক নামে একটি প্রতিষ্ঠানের জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। চলতি বছরের প্রথম চার মাস এক লাখ ২০ হাজার মুঠোফোন ব্যবহারকারীর ওপর জরিপটি চালানো হয়। ওয়েবসাইট।