শীর্ষে বলিউডের আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ভারতের একটি বণিক সংগঠন মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, কোলকাতা, চেন্নাই ও হায়দ্রাবাদসহ পুরো ভারতের সেরা ১০টি শহরে যুব সমাজের ওপর সমীক্ষা চালায়। সমীক্ষায় যুব সমাজের বিচারে সবার শীর্ষে রয়েছেন ভারতের কংগ্রেস দলের যুব নেতা রাহুল গান্ধী। এতে যুবক ও যুবতীদের প্রথম পছন্দ রাহুল গান্ধী পেয়েছেন মোট ৭২টি ভোট। এ থেকে মাত্র কয়েকটি ভোট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তৃতীয় স্থানটি দখল করেছেন বলিউড অভিনেতা আমির খান। উপমহাদেশের সংগীত জাদুকর এ আর রহমান অভিনেতা আমিরকে টপকাতে না পারলেও চতুর্থ স্থানটি তাঁর দখলে। তবে এই চার পুরুষের পাশাপাশি মহিলাদের শীর্ষে রয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন।