শীর্ষে শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালে ড্যান্সের জন্য বিখ্যাত গায়িকা শাকিরা। হোয়েনএভার হোয়ারএভার গান গেয়ে তামাম দুনিয়ার দর্শকদের সুর ও নাচের জাদুতে মুগ্ধ করেছিলেন তিনি। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, শাকিরাই সবচেয়ে জনপ্রিয় লাতিন শিল্পী। নকিয়ার অনলাইন গানের দোকান অভি মিউজিক ৩৫টিরও বেশি দেশে জরিপটি চালায়। এতে দেখা গেছে, লোকে সবচেয়ে বেশি সংগ্রহ করে (ডাউনলোড) শাকিরার গান। অর্থাৎ শাকিরার ভক্তের সংখ্যা বেশি। জরিপে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে আলেজান্দ্রো ফার্নান্দেজ ও ক্যামিলার নাম। ওয়েবসাইট।