শীর্ষে সুজান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছর আর বড়দিনের আনন্দটা এবার পুরোপুরি অন্য রকম ছিল সুজান বোয়েলের জন্য। ব্রিটেনে ২০০৯ সালে সর্বাধিক বিক্রি হয়েছে স্কটিশ এই সংগীত তারকার গানের অ্যালবাম। আই ড্রিমড এ ড্রিম নামের অ্যালবামটি বাজারে আসার চার সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৫০ লাখ কপির বেশি। যুক্তরাজ্যের ‘অফিশিয়াল চার্টস কোম্পানি’র মতে, শুধু ব্রিটেনেই সুজানের অ্যালবাম বিক্রি হয়েছে ১৪ লাখ কপির বেশি। এদিক দিয়ে লেডি গাগাকেও পেছনে ফেলেছেন সুজান। মাত্র চার সপ্তাহে সুজানের এভাবে শীর্ষে উঠে আসাটা সত্যিই বিস্ময়কর বলে মনে করছেন অফিশিয়াল চার্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষও। ওয়েবসাইট।ভুল সংশোধন