শুকুর 'ধন্যি মেয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধন্যি মেয়ে নাটকের দৃশ্য
ধন্যি মেয়ে নাটকের দৃশ্য

মাতিয়া বানু শুকুর লেখা ধারাবাহিক নাটকগুলো হলো চুপকথা, অপরাজিতা ও প্রজ্ঞা পারমিতা। এর মধ্যে প্রজ্ঞা পারমিতা নাটকটি শুকু যৌথভাবে পরিচালনা করেছেন যুবরাজ খানের সঙ্গে। এবার শুকু একটি ধারাবাহিক লিখেছেন ও নিজেই পরিচালনা করছেন। ধারাবাহিকটির নাম ধন্যি মেয়ে। ১৫ জানুয়ারি থেকে এটি প্রচারিত হবে চ্যানেল নাইনে।
নাটকে ‘ধন্যি মেয়ে’ চরিত্রে অভিনয় করছেন স্বাগতা। তিনি বলেন, ‘নাটকে আমি খুব শান্তশিষ্ট একটি মেয়ে। চিকিৎসক। একই পরিচালকের সঙ্গে এর আগেও কাজ করেছি। একটা কিনলে একটা ফ্রি নাটকে আমি ছিলাম স্বাস্থ্য আপা আর চুপকথা ধারাবাহিকে চিকিৎসক। কাজ করতে ভালোই লাগছে।’
গতকাল রোববার দুপুরে শুকু জানান, এখন নাটকটির টাইটেল গানের দৃশ্যধারণের কাজ হচ্ছে। গানটি গেয়েছেন কনা।
নাটকে আরও অভিনয় করছেন আবুল হায়াত, সামিয়া, স্বর্ণা, শ্যামল মাওলা, দ্বীপান্বিতা হালদার, ডলি জহুর, শিল্পী সরকার প্রমুখ।