শুক্রবার চ্যানেল আইতে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপেক্ষার পালা শেষ। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানটি এবার টিভির পর্দায় দেখতে পাবে দর্শকেরা। শুক্রবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে শুধু চ্যানেল আইতে প্রচারিত হবে তারকাবহুল এই জমকালো অনুষ্ঠানটি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ এপ্রিল সন্ধ্যায় বসেছিল জমজমাট এই আয়োজন। এই পুরস্কার আয়োজনের এবার পূর্তি হলো এক যুগ। তাই পুরো আয়োজনে ছিল সেই ছাপ। এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।