শুক্রবার থেকে আলিয়ঁসে 'জলজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলজ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর কয়েকটি চিত্রকর্ম
জলজ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর কয়েকটি চিত্রকর্ম

আগামী শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে ‘জলজ’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আলিয়ঁসের ক্যাফে-লা-ভেরান্দায় প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী অধ্যাপক মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী। 

জলজ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর কয়েকটি চিত্রকর্ম
জলজ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর কয়েকটি চিত্রকর্ম

আলিয়ঁস ফ্রঁসেসের অনুষ্ঠান কর্মকর্তা মামুন অর রশিদ প্রথম আলোকে জানিয়েছেন, এই প্রদর্শনীর প্রস্তুতি ইতিমধ্যে চুড়ান্ত হয়েছে। সবগুলো চিত্রকর্ম গ্যালারিতে চলে এসেছে। দেয়ালে সাজিয়ে সেগুলো ঠিকঠাক করার কাজ চলছে। তিনি জানান, ৪০টি চিত্রকর্ম স্থান পাবে। অংশ নিচ্ছেন শিল্পী বিষাণ ভক্ত, গোলাম মশিউর রহমান চৌধুরী, আল-আখির সরকার এবং সাদেক আহমেদ।

জলজ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর কয়েকটি চিত্রকর্ম
জলজ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর কয়েকটি চিত্রকর্ম

তিনি বলেন, ছবিগুলো শহরের মানুষকে মনে করিয়ে দেবে, তাদেরও একটা নদী ছিল, যেখানে তারা সাঁতার কাটত বা যার তীরে বসে কবিতা লিখত। নদীর ধারের মাটিতেই বুনত স্বপ্নের বীজ। শিল্পীদের এই ছবিগুলোয় মুঘল মুসলিম ঐতিহ্য বা কালি মন্দিরের নকশার প্রভাব দেখা যায়।
প্রদর্শনীটি চলবে ১১ ই ডিসেম্বর পর্যন্ত।