প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধারমণের ৯৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী শুক্র ও শনিবার দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রাধারমণ সংগীত উৎসব’। অনুষ্ঠানটি লোকগানের প্রখ্যাত শিল্পী রাধারমণের একনিষ্ঠ সাধিকা চন্দ্রাবতী রায়বর্মণের স্মৃতির উদ্দেশে নিবেদিত। আয়োজন করেছে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে। চতুর্থবারের মতো এই আয়োজন ঢাকঢোল বাদ্যির সঙ্গে বেলুন উড়িয়ে উদ্বোধন করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এবারের উৎসবে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক শিল্পী অংশ নেবেন।