শুক্রবার থেকে ‘শাহ আবদুল করিম লোক উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আশা করছি এবারও শাহ আবদুল করিমের অনুসারী বাউল ও শুভানুধ্যায়ীরা উৎসবে এসে জড়ো হবেন। প্রতিবছর এই উৎসব দেশ-বিদেশের বাউলদের এক মিলনমেলায় রূপ নেয়।’ বললেন শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালাল।শুক্রবার থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শাহ আবদুল করিম লোক উৎসব’। ওই দিন বেলা দুইটায় উৎসব শুরু হবে। এতে বাউল গান পরিবেশনার পাশাপাশি থাকবে আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী ও লোকমেলা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বাংলালিংক।উৎসবের আহ্বায়ক শাহ নূরজালাল বলেন, ‘ষষ্ঠবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করার ব্যাপারে অনেকেই সহযোগিতা করছেন। আমরা দেশ-বিদেশে বাবার (শাহ আবদুল করিম) শুভানুধ্যায়ী সবার কাছে উৎসবে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি।’