শুটিং চলছে
বুক ফাটে তো মুখ ফোটে নাসন্ত্রাসীরা মেয়েটিকে তুলে নেওয়ার চেষ্টা করছে। মেয়েটির চিৎকার শুনে লোকজন ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে দিচ্ছে। ঠিক এমন সময় এক যুবক নিজের জীবন বাজি রেখে মেয়েটিকে বাঁচাতে এগিয়ে এল। শুরু হলো মারপিট। ক্রেনের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো একজন ফাইটারকে। তারপর নায়ক এসে সেই ফাইটারকে মারতে শুরু করল। পর্দায় দেখলে মনে হবে যে নায়কের মার খেয়ে ওই ফাইটার বোধ হয় শূন্যে ভেসে বেড়াচ্ছে। মারপিট দৃশ্যের পরিচালক আরমান দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করলেন। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।‘এক মন এক প্রাণ’-এর ডাবিং শেষপরিচালক সোহানুর রহমান সোহান যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। ‘অবশেষে শেষ হলো ছবির ডাবিং।’ সোহানের এমন উক্তি করার পেছনে অবশ্য কারণও আছে। ছবিটির কাজ শুরু করেছিলেন তিনি অনেক আগেই। ডাবিং করব, করছি বলে বলে শাকিব এত দিন শিডিউল দিতে পারেননি। শেষমেশ তিনি ডাবিং করে দেওয়াতেই সোহান বেশ আনন্দিত। সোহান জানালেন, ছবিটি এখন সেন্সর প্রিন্ট করা হবে। এর পরই ছবিটি ছাড়পত্রের আবেদন জানিয়ে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।‘ছোট একটা ভালোবাসা’বাবা জানেন না মেয়েটিকে কীভাবে বখাটেদের কাছ থেকে বাঁচাবেন। বখাটেরা মেয়েটিকে খুঁজছে। কিন্তু মেয়েটিও তো নেই। মেয়েটিকে বাড়িতে না পেয়ে বাবাকে হত্যা করে ওরা। তারপর মেয়েটির পিছু নিয়েছে বখাটেরা। এক গহিন বনে লুকিয়েছে মেয়েটি। সঙ্গে তার ভালোবাসার মানুষটি। কিন্তু কতক্ষণই বা এভাবে লুকিয়ে থাকবে? এমনিভাবে পরিচালক মনতাজুর রহমান গাজীপুরের হোতাপাড়ায় ছোট একটা ভালোবাসা ছবিটির শুটিং করছেন। ১৭ ডিসেম্বর থেকে এ ছবির শুটিং শুরু করেছেন তিনি। শুটিংয়ে অংশ নিয়েছেন সোহেল রানা, অমিত হাসান, আসিফ ইকবাল, মাহী ও বাপ্পী। ছবির প্রযোজক শীষ মনোয়ার জানালেন, এই লটেই শুটিং শেষ হবে। এরপর ছবির ডাবিং শুরু হবে।