শুটিং নাকি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুটিং করতে করতে অনেকে হাঁপিয়ে ওঠেন। কারও কারও কাছে শুটিংটা বিরক্তকর ঠেকে। কিন্তু অভিনেতা ইমরান খান বলেছেন উল্টো কথা। শুটিং তাঁর কাছে উৎসব-পর্বের মতো। ছবিতে কাজ করার ওই মুহূর্তটা বেশ উপভোগ করেন তিনি। আর তাই আদিত্য চোপড়ার ছবির জন্য আলাদা করে সময় দিচ্ছেন। রোজ নিয়ম করে সাত ঘণ্টা তালিম নিচ্ছেন আদিত্য চোপড়ার কাছ থেকে। ছবির নাম ঠিক হয়নি এখনো। তবে ইমরান খানের বিপরীতে ক্যাটরিনা কাইফের অভিনয়ের কথা রয়েছে। শুটিং উপভোগের কথা শুনে নিন্দুকেরা ইমরান খানকে টিপ্পনী কাটতে ছাড়েনি, সুন্দরী নায়িকাদের বাহুডোরে আবদ্ধ হতে কার না ভালো লাগে! জবাবে ইমরান বলেছেন, ‘প্রেম-ভালোবাসার কচকচানি মার্কা ওই সব ছবি মোটেও ভালো লাগে না আমার।’ ওয়েবসাইট।