শুটিং ফেলে খেলার মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশ দুটির মধ্যে বৈরী সম্পর্ক দীর্ঘদিনের। ঠুনকো বিষয় নিয়ে দুই দেশের মধ্যে ধুন্ধুমার বেধে যায় যখন-তখন। এবার খেলার মাঠে হলো পাক-ভারত ‘যুদ্ধ’। বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে গতকাল বুধবার মুখোমুখি হয় পাকিস্তান ও ভারত। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ দেখতে শুটিং ফেলে ছুটে আসেন বলিউড তারকারা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, শাহরুখ খান, হূতিক রোশন, করন জহর, অর্জুন রামপালের মতো তারকারা ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার জন্য ছুটে আসেন মোহালিতে। আমির খান তো রিমা কাগতির ছবির শুটিং ফেলে আগেই চলে আসেন। অমিতাভ টুইটারে লিখেছেন, ‘ভেতরে ভেতরে অবিশ্বাস্য রকম উত্তেজনা বোধ করেছি।’ আর শাহরুখ সব কাজ বাতিল করে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ছুটে গেছেন স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য। ওয়েবসাইট।