শুটিং ফেলে রণবীর-ক্যাটরিনার একান্ত আড্ডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত বেশ কয়েকবারই সম্পর্কের ভাঙা-গড়া নিয়ে খবরের শিরোনাম হয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। কিছুদিন ধরে আবারও এ জুটির সখ্য বাড়ায় তাঁদের পুনর্মিলনের গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকেই। সম্প্রতি শুটিং বন্ধ রেখে একে অপরের সঙ্গে বেশ খানিকটা সময় কাটানোয় ফের আলোচনায় এসেছে বলিউডের বহুল আলোচিত এ তারকা জুটি। মুম্বাইয়ের ফিল্ম সিটির পাশাপাশি দুটি সেটে গত ২৯ এপ্রিল শুটিংয়ে অংশ নেন রণবীর ও ক্যাটরিনা। রণবীর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে সেখানে গিয়েছিলেন। আর ক্যাটরিনা তাঁর ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। পাশের সেটে রণবীরের শুটিংয়ের খবর জানার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান ক্যাটরিনা।গণমাধ্যমের চোখ এড়াতে সেটের পেছনের দরজা দিয়ে বের হয়ে যান রণবীর ও ক্যাটরিনা। প্রায় এক ঘণ্টা ধরে আড্ডা দেওয়ার পর ফিরে এসে যে যাঁর সেটে চলে যান তাঁরা। তাঁদের কারণে পুরো সময় শুটিং বন্ধ ছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘জিনিউজ’। এ ঘটনার কিছুদিন আগে কানাডার একটি বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল রণবীর ও ক্যাটরিনাকে। এ ছাড়া সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। ক্যাট-রণবীরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এত কিছুর পরও তাঁরা যদি আবার ‘আমরা শুধুই বন্ধু’ গল্পটি সবাইকে শোনানোর চেষ্টা করেন, তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।