শুটিং বাড়িতে খেলা ও বিজয়োল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিজয় পাল্টে দিল সব। শুটিং বাড়ির চিরচেনা দৃশ্য যেন বদলে গেল হুট করেই। বাংলাদেশের ইংল্যান্ড-বধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো হারিয়ে যায় ‘বাংলাদেশ বাংলাদেশ’ চিত্কারে। গতকাল দেশব্যাপী বিজয় মিছিল করে নানা শ্রেণি-পেশার মানুষ। শুটিং বাড়ির মানুষগুলোও তাঁদের মতো করে যোগ দেন মিছিলে। ছবিতে দেখুন শুটিং বাড়ির কিছু ক্রিকেট উদ্যাপনের চিত্র।

ছবি: মাহমুদ দিদারের সৌজন্যে
ছবি: মাহমুদ দিদারের সৌজন্যে


গতকাল শুটিং বাদ দিয়ে রঙের খেলায় মেতেছিলেন মাহমুদ দিদার পরিচালিত অবশিষ্ট বুলেট নাটকের কলাকুশলীরা। মামুনুর রশীদ, রিচি সোলায়মান, শাহাদাত ও পরিচালক দিদারসহ সবাই বিজয়ের রঙে রাঙিয়ে তোলেন নিজেদের।

ছবি: দীপংকর দীপনের সৌজন্যে
ছবি: দীপংকর দীপনের সৌজন্যে

শুটিং তো হবেই সব সময়। আগে শুনে নেওয়া যাক খেলার হালচাল। গ্র্যান্ড মাস্টার ধারাবাহিকের সেটে তাই গত ৯ মার্চ এভাবেই রেডিওতে মন দিয়ে খেলা শুনছেন পরিচালক দীপংকর দীপন, অভিনেত্রী তারিন ও কল্যাণ কোরাইয়া।

ছবি: টয়ার সৌজন্যে
ছবি: টয়ার সৌজন্যে

মিরপুর ডিওএইচএসে চলছিল নাইন অ্যান্ড আ হাফ ধারাবাহিকের শুটিং। খেলা শেষ হওয়ার পরই উল্লাসে ফেটে পড়েন সেটের সবাই। দেরি না করে বেরিয়ে পড়েন বিজয় মিছিলে!