শুটিং শেষ হলো 'আলোক যাত্রা'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক ড. আনিসুজ্জামান
অধ্যাপক ড. আনিসুজ্জামান

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড.আনিসুজ্জামানের ওপর নির্মাণাধীন ‘আলোক যাত্রা’ নামের প্রামাণ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে। এই প্রামাণ্যচিত্রটি রচনা ও পরিচালনা করেছেন শ্যামল চন্দ্র নাথ।
প্রামাণ্যচিত্রটি সম্পর্কে পরিচালক শ্যামল চন্দ্র নাথ বলেন, শিক্ষাবিদ ও লেখক আনিসুজ্জামানের কর্মময় জীবনের ওপর নির্মিত হলেও একই অর্থে এটি বাংলাদেশেরও বেড়ে ওঠা জীবনের প্রতিচ্ছবির কথা বলবে।
‘আলোক যাত্রা’র নির্মাতা শ্যামল চন্দ্র নাথ এই প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে বলেন, ‘এই প্রামাণ্যচিত্রে অসাম্প্রদায়িক বাংলাদেশের বিষয়টি উপজীব্য হয়েছে। এতে ড. আনিসুজ্জামানের শৈশব, কৈশোর, বয়োবৃদ্ধ জীবনের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে।’
শ্যামল আরও বলেন, ‘এ ছাড়া, ফেব্রুয়ারির প্রথম পুস্তিকা, মুজিবনগর সরকার, ভাষা আন্দোলন, অসহযোগ আন্দোলন, ১৯৭১ সালের ৭ই মার্চ, সংবিধানের বিষয় ছাড়াও তাঁর লেখালেখি ও গবেষণাধর্মী কাজের বিষয়গুলো স্থান পেয়েছে।’
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এই শিক্ষাবিদের ৭৯তম জন্মদিনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে বলেই আশা প্রকাশ করেছেন ‘আলোক যাত্রা’ প্রামাণ্যচিত্রটির পরিচালক।