শুটিং স্পট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফরাশগঞ্জে একটি পুরোনো বাড়িতে সেট ফেলা হয়েছিল সিঁদুর নাটকের। পূজাকেন্দ্রিক এই নাটকের গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন আর পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য। নাটকের অন্যতম দুই চরিত্র আফরান নিশো ও ঊর্মিলা শ্রাবন্তী কর তখন বাড়িটির ছাদে। চলছে শেষ দিকের একটি দৃশ্য ধারণ। মেয়েটি কাঁদছেন তাঁর ভালোবাসার মানুষটাকে না পাওয়ার বেদনায়। আর ভালোবাসার মানুষটি এসে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন তাঁকে। পূজা উপলক্ষে তৈরি নাটকটি প্রসঙ্গে নিশো বলেন, ‘গল্পটা আমাদের চেনা। চারপাশ থেকে তুলে আনা ঘটনা। চিত্রায়ণ ভালো হচ্ছে আশা করি।’ পূজার ঘটনা জড়ানো বলেই দুর্গাপূজার সময়ে শুটিং করা হয়েছে নাটকের। এ প্রসঙ্গে ঊর্মিলা বললেন, ‘পূজার সময় হাতে কাজ রাখি না। তবে যখন শুনলাম কাজটা হবে সত্যিকার পূজামণ্ডপ ঘুরে, তখন আর “না” করিনি।’ আজ আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।