শুটিং স্পটে হঠাৎ স্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে শুটিং স্পটে দেখে চমকে গেলেন মাহফুজ আহমেদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কী করবেন, বুঝতে পারছিলেন না। হাসবেন? কিছু জিজ্ঞেস করবেন? নাকি ক্যামেরার সামনে অভিনয়টা অব্যাহত রাখবেন—কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। শেষে অভিনয়টাই চালিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর এলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে। ঘটনাটি ঘটেছে কয়েক দিন আগে কালিয়াকৈর জমিদারবাড়িতে। এখানে গৌরী টেলিছবির শুটিং হচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উদ্ধার’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে এটি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ। মাহফুজ জানান, তাঁর স্ত্রী মিমি পড়াশোনার কারণে দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় আছেন। সম্প্রতি দেশে এসেছেন। শুটিং স্পটে স্বামীর কাজ দেখতে যাওয়ার ব্যাপারে আগে কিছুই জানাননি।জানা গেছে, স্বামীকে অবাক করে দিতেই নাকি টেলিছবির প্রযোজকের সঙ্গে আলোচনা করে কাজটি করেছেন মিমি। গৌরী চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার। তিনি জানান, এবারই প্রথম মাহফুজের সঙ্গে জুটি হয়েছেন তিনি। ২৪ বৈশাখ দুপুরে চ্যানেল আইতে দেখানো হবে গৌরী।