শুটিংয়ে আহত কারিনা কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কোনো চেষ্টাই বাদ রাখেন না তিনি। তবে এবার এ জন্য তাঁকে দিতে হলো চড়া মাশুল। পুনিত মালহোত্রা পরিচালিত গোরি তেরে পেয়ার মেঁ ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন কারিনা কাপুর।
দড়ির ওপর হাঁটার কথা ছিল কারিনার। আগেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো স্টান্ট শিল্পী ব্যবহার করতে চান কি না। তবে নিজেই এ দৃশ্যে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। আর তাতেই বিপত্তি।
প্রচণ্ড গরমে এই দৃশ্য করতে গিয়ে দড়িতে ঘষা লেগে পায়ে আঘাত পেয়েছেন তিনি। তবে তাঁর যত্ন নিতে গিয়ে যাতে শুটিংয়ে দেরি না হয়ে যায়, সেটাও খেয়াল রেখেছেন কারিনা। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ইমরান খান। জি মিডিয়া ব্যুরো।