শুটিংয়ে আহত মল্লিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মল্লিকা শেরাওয়াতের মন পাওযার জন্য ৩০ যুবক এবার লড়বেন। তবে সময়টা উপভোগ করার আগেই ঘটল বিপত্তি। মোটরবাইক থেকে পড়ে গিয়ে আহত হলেন মল্লিকা শেরাওয়াত। ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া মেরে খায়ালো কি মালিক’ নামের এই টিভি অনুষ্ঠানের কাজ করতে গিয়েই ঘটেছে দুর্ঘটনাটি।
অনুষ্ঠানটির প্রোমোর জন্য শুটিং করছিলেন মল্লিকা। মোটরবাইকে বসে ছিলেন তিনি। তখনই এর গতি বেড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। চাকায় আটকে যায় তাঁর শাড়ি। কিছুটা আঘাত পেয়েছেন। তবে এর পরপরই তৈরি হয়েছেন আবার শুটিং করার জন্য। জানিয়েছে একটি সূত্র।
লাইফ ওকে চ্যানেলে আগামী ৭ অক্টোবর থেকে দেখানো হবে অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করছেন অভিনয়শিল্পী রোহিত রায়।