শুটিংয়ে আহত রত্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার রূপগঞ্জে ভৌতিক ছবি ‘সেদিন বৃষ্টি ছিল’র ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অভিনয়ের সময় উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন চলচ্চিত্রাভিনেত্রী রত্না। শাহিন সুমন পরিচালিত ‘সেদিন বৃষ্টি ছিল’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছিলেন রত্না। শুটিংয়ের একপর্যায়ে উঁচু একটি জায়গা থেকে পড়ে যান তিনি। দুর্ঘটনায় পায়ে ও কোমরে আঘাত পেয়েছেন রত্না।এ প্রসঙ্গে রত্নার মা জানান, ছবির একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিংয়ের সময় বেশ কয়েক ফুট উঁচু থেকে পড়ে যান রত্না। এতে পায়ে ও কোমরে আঘাত পান তিনি। দুর্ঘটনার পরপরই তাঁকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। রত্নার মা আরও জানান, রত্নার ডান পায়ের গোড়ালির হাড় সরে গেছে। প্রয়োজনীয় চিকিত্সা নেওয়ার পর তাঁর অবস্থা এখন আগের চেয়ে ভালো।